ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোর চক্রের কাছে পাওয়া গেলো আট মোটরসাইকেল 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ৩ অক্টোবর ২০১৯
চোর চক্রের কাছে পাওয়া গেলো আট মোটরসাইকেল 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩৬ ঘণ্টার অভিযানে চোর চক্রের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চক্রের সাত সদস্যকে আটক করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও এসপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঠাকুরগাঁওয়ের এসপি মো. মনিরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টানা ৩৬ ঘন্টা নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, রংপুর, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চক্রটির নেটওয়ার্ক বিস্তৃত।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!